1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাসিক উপ-নির্বাচনে কাউন্সিলর পদে রাসেল জামানের মনোনয়ন উত্তোলন - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

রাসিক উপ-নির্বাচনে কাউন্সিলর পদে রাসেল জামানের মনোনয়ন উত্তোলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফ

আগামী ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক, জেলা ক্রিড়া সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক রাসেল জামান কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২ টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোয়নপত্র উত্তোলন করেন। মনোয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, রুবেল জামান, মতিউর রহমান, বাদশা হোসেন, মো. হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মনোনয়ন উত্তোলনের পর রাসেল জামান বলেন, আমি সুখে-দুখে ওয়ার্ডবাসীর পাশে ছিলাম। আমি আমার এলাকার সাধারণের দোয়া ভালবাসা নিয়ে প্রার্থীতা ঘোষনা করেছি। এখন পর্যন্ত আমার এলাকার জনগনের ভালো সমর্থন আছে। বিশেষ করে নারী ও যুবকরা আমার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তাই সকলের দোয়া ও ভালবাসা পেলে আসন্ন উপ-নির্বাচনে বিজয় নিশ্চিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা আট হাজার নয় শত ৩৭ জন। এবং উপ-নির্বাচনটি আগামী ৭ অক্টোবর ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla