1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহমদের বিরুদ্ধে বিভ্রান্তমূলক কথা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ইউপি সদস্য ও এলাকাবাসীরা।

সোমবার ৬ আগস্ট সাতকানিয়ার কেরানীহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

কেওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নুরুন্নবী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, কেওচিয়া ইউপি সদস্য আবু তালেব শিকদার, আব্দুল মান্নান, সদস্য রোকিয়া বেগম, বুলু আক্তার, শাহাব মিয়া, কামাল উদ্দিন, আব্দুর শুক্কুর, আব্দুর রহিম, কবির প্রমুখ।

প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম বলেন, কেওচিয়ায় দীর্ঘ এক যুগ ধরে অবহেলিত ছিল চেয়ারম্যান পাড়া সড়ক। কিন্তু সড়কটির উন্নয়নের জন্য কেউ এগিয়ে আসেননি। বর্তমান চেয়ারম্যান মনির আহমদের উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্দেশ্যে গত ১ সেপ্টেম্বর ঢালাইয়ের কাজ শুরু হয়। তিনি তার কাজ অত্যন্ত সুষ্ঠুভাবে করছিলেন, এমনকি সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ ইঞ্চি ঢালাই দেয়ার কথা থাকলেও রাস্তার গুরুত্ব বিবেচনা করে চেয়ারম্যান ৮ ইঞ্চি ঢালাই করার উদ্যোগ নেন। সরকারি বরাদ্দের বাইরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে অর্থ দিয়ে কাজ করছিলেন। যার প্রমাণ জনগণই দেবেন। কিন্তু এতসব করার পর চেয়ারম্যান মহোদয় ভালো কাজের পরিণাম কি এই পেল? আমরা চাই, যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে নামসর্বস্ব পত্রিকার বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla