1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম বন সার্কেলে চলছে হরিলুট শীর্ষক পূর্ব বাংলায় সংবাদ প্রকাশের পর ডিএফও সহ ২৩ বন কর্মকর্তার বদলী - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

চট্টগ্রাম বন সার্কেলে চলছে হরিলুট শীর্ষক পূর্ব বাংলায় সংবাদ প্রকাশের পর ডিএফও সহ ২৩ বন কর্মকর্তার বদলী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৯ বার পড়া হয়েছে

   

      সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার ও উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মাওলাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্থানে বদলি করা হয়েছে। মেহাম্মদ আব্দুল আউয়ালকে যশোহর সামাজিক বনঞ্চলের বন সংরক্ষক এবং এস এম গোলাম মাওলাকে চট্টগ্রামস্থ ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

 প্রসংগত দেশের প্রাচীনতম সাপ্তাহিক পূর্ব বাংলা অনলাইন ও প্রিণ্ট ভার্সনে  ‘ চট্টগ্রাম বন সার্কেলে চলছে হরিলুট’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ, কক্সবাজার উত্তর বন বিভা

আবদুল আউয়াল সরকার

গের অনিয়ম-দুর্নীতির প্রতিবেদন প্রকাশিত হলে উচ্চপর্যায়ে তা তদন্ত হয়। তদন্তে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত অনিয়মের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।

         এ ছাড়াও আরো ২১ কর্মকর্তাকে  পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে বদলে নিয়োগ করা হয়। তারা হলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনকে বাগেরহাট সামাজিক বন বিভাগে, ভোলা উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলামকে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চারকে ভোলা উপকূলীয় বন বিভাগে, ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইউসুফকে বন অধিদপ্তরে, বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমানকে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগে, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞাকে নোয়াখালী উপকূলীয় বন বিভাগে, চট্টগ্রাম ফরেষ্ট্রি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আলীকে কুমিল্লা সামাজিক বন বিভাগ, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস কে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের চলতি দায়িত্বে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ন কবিরকে খাগড়াছড়ি বনবিভাগে, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলামকে বন অধিদপ্তরে, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিমকে ঢাকা বন বিভাগে, বান্দরবান পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো সাইদুল ইসলাম কে ঢাকা সামাজিক বন বিভাগে, বন অধিদপ্তরের মোঃ মাহমুদুল হাসানকে বান্দরবান পাল্পউড বাগান বিভাগে, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান এর পরিচালক মাহবুব মোর্শেদকে বান্দরবান বন বিভাগে, ঢাকা সামাজিক বন বিভাগের ড. মোঃ জাহিদুর রহমান মিয়াকে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান এর পরিচালক, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো সারোয়ার আলমকে বান্দরবান দক্ষিণ বন বিভাগে, এছাড়াও রংপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ গোলাম রসুলকে বান্দরবান পাল্পউড বন বিভাগে, সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীনকে চট্টগ্রাম উত্তর বন বিভাগে, বন অধিদপ্তরের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আরিফুল হক বেলালকে লামা বনবিভাগে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান কে সুন্দরবন পশ্চিম বন বিভাগে, খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেনকে পাবনা সামাজিক বন বিভাগে বদলী নিয়োগ করা হয়েছে।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla