1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নলছিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা - পূর্ব বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

নলছিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে

 মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহিদদের স্মরণে জনতা ব্যাংক লিমিটেডের সৌজন্যে এবং জেকে আর এন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যানম্যান মোঃ আরিফুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, সাবেক চেয়ারম্যান এ্যাড. মোঃ হোসেন আকন খোকন, ইউপি সদস্য শাহআলম খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইকুল ইসলাম নান্নু তালুকদার, মোর্শেদ আকন, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক আতিয়ার রহমানসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান টুটুল। ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল ডাল তেল সাবান পিয়াজ আলু বিতরণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla