1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর অচিনতলা নামক এলাকাতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা নামক স্থানে এই নির্মম ঘটনা ঘটে। নিহত পিতার নাম আবুল বাশার জুয়েল। সে অচিনতলা মহল্লার বাসিন্দা।
জানা যায়, বাবা আবুল বাশার জুয়েলের নিকট ছেলে মমিনুল ইসলাম পিয়াশ টাকা চায়। পিতা জুয়েল টাকা দিতে না চাইলে পিয়াশ বাবার বুকে কেচি ঢুকিয়ে দিলে  গুরুতর জখম হয় । পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে রাজপাড়া থানার এস আই মকবুল ও এস আই সজিবের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ঘাতক ছেলে পিয়াশকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পিয়াশ একজন  মাদকাসক্ত কিশোর। সে উশৃংখল জীবন যাপন করতো।
বিষয়টি নিশ্চিত করে- মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলে পিয়াসকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠনোর প্রস্তুতি চলছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla