1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বকশীগঞ্জে বন্যায় ১০ হাজার মানুষ পানিবন্দি, ৪ হাজার হেক্টর জমির রোপা আমন পানির নিচে ! - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

বকশীগঞ্জে বন্যায় ১০ হাজার মানুষ পানিবন্দি, ৪ হাজার হেক্টর জমির রোপা আমন পানির নিচে !

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে

জিএম ফাতিউল হাফিজ বাবু

জামালপুরের বকশীগঞ্জে বন্যার পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন নতুন নুতন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। ইতোমধ্যে সাধুরপাড়া, মেরুরচর , বগারচর ও নিলক্ষিয়া ইউনিয়নের ১০ হাজার মানুষ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার্ত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খান পাড়া, মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা, ভাটি কলকিহারা, নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর , গমের চর গ্রামে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনে ইতোমধ্যে ৫০ টি পরিবারের বসত ভিটা হারিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন জনপ্রতিনিধিরা।
তবে বন্যার্ত এলাকায় যে পরিমান ত্রাণ সহায়তা দেওয়া প্রয়োজন সে পরিমান ত্রাণ পৌঁছে নি বলে জানিয়েছেন বন্যায় আক্রান্তরা। এদিকে বন্যার পানি বাড়ার সাথে রোপা আমনের ক্ষেত দ্রুত তলিয়ে
যাচ্ছে। কৃষকের মধ্যে ব্যাপক দুুশ্চিন্তা শুরু হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ জানিয়েছেন, এখন পর্যন্ত ৪ হাজার হেক্টর রোপা আমন বন্যার পানিতে তলিয়ে গেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla