1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নামাজ কেনো পড়বো - পূর্ব বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৌন্দর্যের চাদরে ঢাকা এক উপেক্ষিত স্বর্গ: বাঁশখালী সৈকতের কান্না শুনবে কে? বাবা ক্যান্সার রোগী, স্ত্রীর প্যারালাইসি ইতিস তনচংগ্যা সকলের সহযোগিতা কামনা করেছেন   জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী গাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ উদ্ধার কারিনার মরদেহ আসবে রোববার, সোমবার মুন্সিগঞ্জে দাফন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৫৭) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আল মোস্তফা এতিম প্রকল্পের বার্ষিক মাহফিলে সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন এতিমদের লালন-পালন করা সর্বোত্তম কাজ কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম

নামাজ কেনো পড়বো

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

মাহমুদুল হক আনসারী

ঈমানদার মুসলমানদের জন্য নামাজ একটি শারীরিক আবশ্যকীয়
ইবাদত। ঈমান গ্রহনের পর উপযুক্ত মুসলমান নরনারীর জন্য নামাজ
একটি ইবাদত। পবিত্র কোরআন শরীফে বারবার নামাজ কায়েম
করতে ঈমানদার মুসলমানদের নির্দেশ দেয়া হয়েছে। নামাজ
একটি দৃশ্যমান ইবাদত, নামাজের গুরুত্ব সম্পর্কে হযরত
মুহাম্মদ (সাঃ) বলেছেন যে, নামাজ মুমিনদের জন্য বেহেস্তের
চাবি। নামাজকে মুসলমানদের জন্য মিরাজ হিসেবে বর্ণনা
করা হয়েছে। নামাজ আদায় এবং প্রতিষ্ঠা সম্পর্কে অসংখ্য
হাদিস বর্ণিত আছে, হাদীসে আছে নামাজকে দ্বীনের স্তম্ভ
বলা হয়েছে। একজন মুসলমান নরনারীর পরিচয় নামাজের মাধ্যমে
পাওয়া যায়। কোনো ঈমানদার মুসলিম নরনারী ইচ্ছাকরে নামাজ
ছেড়ে দিতে পারেনা। ঈমানদার এবং কাফেরদের মধ্যে পার্থক্য করা
হয়েছে নামাজের মাধ্যমে। ইসলামে নামাজ আদায় এবং প্রতিষ্ঠা
করার গুরুত্ব ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। নামাজ না পড়ার
পরিণাম ভয়াবহ হিসেবে কোরআন এবং হাদীস শরীফে বর্ণনা
করা হয়েছে। সময়মতো নামাজ আদায় না করার পরিণামও ভয়াবহ।
নামাজ ঠিকভাবে আদায় করার জন্য কোরআন হাদিসের মধ্যে
নামাজ সম্পর্কে অধ্যায় রয়েছে। সেগুলো শিখতে হবে। নামাজের
নিয়ম কানুন, ফরজ, ওয়াজিব, সুন্নত,মুস্তাহাব ইত্যাদি
জানতে হবে। নামাজের ভিতরে বাইরে পড়ার কী কী নিয়ম আছে
তা অবশ্যই একজন নামাজী মুসল্লীকে শিখতে হবে। কোরআন
শরীফ বিশুদ্ধভাবে পাঠ করা জানতে হবে। নামাজের জন্য পাঠিত
সূরা বা আয়াত বিশুদ্ধভাবে শিখতে হবে। এক কথায় নামাজ
প্রতিষ্ঠা করার পূর্বে নামাজ সম্পর্কে সমস্ত নিয়ম কানুন
অবশ্যই একজন মুসলীম নর-নারীকে জানতে হবে। নামাজের উপকার
হলো, যে ব্যক্তি সঠিক সময়ে সঠিক নিয়ম কানুন মেনে
নামাজ আদায় করেবেন নামাজ তার জন্য কিয়ামতের দিবসে

নামাজ সাক্ষী হিসেবে দাঁড়াবে। তার কবর হাশর হিসাব নিকাশ
সহজ হবে। পরকালের সমস্ত আপদ ও বিপদে নামাজ তার পাশে
থাকবে। দুনিয়ায় নামাজি ব্যক্তি দুনিয়াবী ইহকালীন কষ্ট থেকে
মুক্তি পাবে, রিজিক প্রশস্ত হবে। ব্যক্তি পরিবার এবং
সামাজিকভাবে শান্তি পাবে। ব্যবসা বাণিজ্যে আয় রোজগারের
মধ্যে উন্নতি হবে। আপদ বালা মুছিবত থেকে সর্বদা মুক্তি
পাবে। দুনিয়ার সুখ শান্তি ঐ ব্যক্তিটি পাবে। পরকালের শান্তির পথ
প্রশস্ত হবে। নামাজি ব্যক্তির পরিবার পরিজনের মধ্যে শান্তি বরকত
অব্যাহত থাকবে। নামাজ পড়লে মন দিল প্রশান্তি পাবে। ঈমান,
আমল, বিশুদ্ধ হবে। আল্লাহ এবং রাসূল (সাঃ) এর নিকট
অধিকভাবে প্রিয় হবে। নামাজের মাধ্যমে পারিবারিক শৃংখলা
প্রতিষ্ঠা হয়। একজন ব্যক্তি নামাজ আদায় করলে তার মধ্যে শৃংখলা
প্রতিষ্ঠা হয়। খারাপ চিন্তা-চেতনা ধারণা দূর হয়। পারিবারিক
সামাজিক রাষ্ট্রীয়ভাবে তিনি আলোকিত মানুষ হন। তাই তার
পক্ষে কখনো ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকান্ড
পরিচালনা করা সম্ভব হয়না। আলোকিত পরিবার সমাজ প্রতিষ্ঠার
জন্য নামাজ কায়েম ও প্রতিষ্ঠা করা একটি গুরুত্বপূর্ণ কাজ
হিসেবে আমরা গ্রহণ করতে পারি। সমাজে নামাজ প্রতিষ্ঠার
মাধ্যমে সমাজ হতে অন্যায় অনাচার দূর করা সম্ভব। পরিবার থেকে
রাষ্ট্র পর্যন্ত নামাজ কায়েমের মাধ্যমে সমাজের অশ্লিলতা
বেহায়াপনা, চুরি ডাকাতি হাইজ্যাক রাহাজানী ধুকাবাজী
সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিবার, সমাজে নামাজ
প্রতিষ্ঠা এবং প্রচলন থাকলে নারীর প্রতি অসম্মান দূর হবে।
নারী-পুরুষে সু-সম্পর্ক বিরাজ করবে। আজকের সমাজে
অব্যাহত সন্ত্রাস, খুন খারাবী অনেকাংশে নিয়ন্ত্রণ থাকবে।
নামাজের সুফল মানব কল্যাণ প্রতিষ্ঠা হবে। ভ্রাতৃত্ববোধ
জাগ্রত হবে। অন্যের হক নষ্ট ধ্বংস আত্মসাত করার চিন্তা
চেতনা মুক্তি পাবে। মানসিক সামাজিক শান্তি প্রতিষ্ঠা হবে।
রাষ্ট্রীয়ভাবে সমাজে নামাজ কায়েম করলে বর্তমানে যে পরিমাণ
আইন শৃংখলা বাহিনীর পিছনে রাষ্ট্রীয় এতো প্রচুর অর্থ খরচ
হচ্ছে তা খরচ করতে হবেনা। কারণ নামাজ মানুষের জন্য একটা

বাস্তব প্রশিক্ষণ, নামাজে যা পাঠ করা হয় আর যা কিছু
শিখানো হয় সব কিছু মানব কল্যাণের জন্য। একজন মুসলমান
নামাজ পড়ে অন্যের হক ধ্বংস করতে পারেনা। পরিবার, সমাজ,
রাষ্ট্রের ক্ষতি ডেকে আনতে পারেনা। নামাজ এবং নামাজি ব্যক্তির
কাজ হলো ভালো সত্য সুন্দর সহজ পথ পরিচালনা করা। অন্ধকার
কঠিন মিথ্যা পরিহার করা । নামাজের মাধ্যমে পরিবার সমাজ ও
রাষ্ট্রকে সঠিকভবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। নামাজ আদায় ও
প্রতিষ্ঠার মধ্যে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় শান্তি রয়েছে।
সামাজিক শান্তি আর শৃংখলা, ঐক্য সংহতির জন্য নামাজ
প্রতিষ্ঠায় এগিয়ে আসি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla