1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বকশীগঞ্জে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - পূর্ব বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার  চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি

বকশীগঞ্জে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে

 

বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার দুপুরে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর এিনপির উদ্যোগে সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর।

বকশীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শামসুল আলম, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবদুল হালিম মন্ডল, যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. আশরাফ, মেরুরচর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম পুলক, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর , সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহবায়ক শাকিল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন প্রমুখ

প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla