1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মারা গেলেন প্রাণ রসায়নের গবেষক অধ্যাপক সালেহীন কাদরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মারা গেলেন প্রাণ রসায়নের গবেষক অধ্যাপক সালেহীন কাদরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে
 অনিন্দ্য নয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী (৭৩) মারা গেছেন। তিনি র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীর স্বামী। বুধবার ১লা সেপ্টেম্বর রাত ৩ঃ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানান, বিগত জুলাই মাসে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ভাইরাস থেকে মুক্ত হয়েছিলেন ড. সাইয়াদ সালেহীন কাদরী। পরবর্তীতে আবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।তখন তিনি কোভিড নেগেটিভ ছিলেন, কিন্তু ফুসফুসের অবস্থা খারাপ ছিল। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। ওই অবস্থাতেই তিনি মারা যান। তাছাড়া হৃদযন্ত্র এবং কিডনির সমস্যাও ছিল অধ্যাপক সালেহীন কাদরীর। তার সেপটিসেমিয়া হয়ে গিয়েছিল। বিগত ১ মাস কোভিড-১৯ পরবর্তী জটিলতা নিয়ে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির এনজাইমোলজি বিশেষজ্ঞ অধ্যাপক সালেহীন কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ড. সাইয়াদ সালেহীন কাদরীর মৃত্যুতে শোক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, তিনি ছিলেন সদালাপী, সজ্জন ও বিনয়ী চরিত্রের মানুষ। নিবেদিতপ্রাণ এই শিক্ষক ও গবেষক অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla