1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১২৪ যাত্রীর প্রাণ বাঁচিয়ে না ফেরার দেশে পাইলট নওশাদ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

১২৪ যাত্রীর প্রাণ বাঁচিয়ে না ফেরার দেশে পাইলট নওশাদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৪৯ বার পড়া হয়েছে
 অনিন্দ্য নয়ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ০২২ এর জরুরি অবতরণ করে ১২৪ যাত্রীর প্রাণ বাঁচিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। আজ রবিবার ২৯ আগস্ট ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ড.আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল ।
শুক্রবার ২৭ আগস্ট মাসকাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে ফ্লাইটটি জরুরি অবতরণের মধ্য দিয়ে ১২৪ যাত্রীর প্রাণ বাঁচান তিনি। পরবর্তীতে পাইলট ক্যাপ্টেন নওশাদকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে গেলেন ক্যাপ্টেন নওশাদ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla