1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
না ফেরার দেশে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

না ফেরার দেশে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে

অনিন্দ্য নয়নঃ

ক্যান্সারে আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই।শনিবার ২৮ আগস্ট সন্ধ্যা ৬ টায় পুরান ঢাকার বাংলাবাজারে নিজ বাসায় বুলবুল চৌধুরীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার ছেলে রাফি চৌধুরী । তিনি জানান, প্রায় ৬ মাস আগে তার বাবার ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। কিন্তু ক্যান্সার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ায় কেমোথেরাপি নেওয়ার মত শারীরিক অবস্থা না থাকায় চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় তার চিকিৎসা চলছিল। রোববার সকাল ৯টায় বাংলাবাজারের প্যারীদাস রোডের শিমতলা মসজিদে প্রথম জানাজা শেষে সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় জানাজার জন্য তার কফিন বাংলা একাডেমিতে নিয়ে আসা হবে বলে জানান রাফি চৌধুরী। তবে কোথায় দাফন করা হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ অাগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।সাহিত্যকর্মে অসামান্য অবদান রাখায় হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কারেও ভূষিত হয়েছেন। তার সৃষ্ট উপন্যাসগুলোর মধ্যে ‘অপরূপ বিল ঝিল নদী’, ‘কহকামিনী’, ‘অচিনে আঁচড়ি’, ‘মরম বাখানি’, ‘এই ঘরে লক্ষ্মী থাকে’, ‘ইতু বৌদির ঘর’ ‘তিয়াসের লেখন’, ও ‘দখিনা বাও’ উল্লেখযোগ্য। এছাড়াও ‘জীবনের আঁকিবুঁকি’ ও ‘অতলের কথকতা’ নামক আত্মজীবনীমূ্ক দু’টি গ্রন্থও তার অসামান্য সৃষ্টি। কিশোরগ্রন্থে ও ছিলো তার অসামান্য দক্ষতা। তন্মধ্য ‘গাঁওগেরামের গল্পগাথা’, ‘নেজাম ডাকাতের পালা’, ‘ভালো ভূত’ আর ‘প্রাচীন গীতিকার গল্প’ নামক কিশোর গ্রন্থের রচয়িতা ও তিনি। বুলবুল চৌধুরী পেশাগত জীবনে কাজ করেছেন দেশের প্রথম সারির বিভিন্ন দৈনিকেও। বুলবুল চৌধুরীর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla