1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বকশীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

বকশীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল।

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য নিয়ে শনিবার বেলা ১১ টায় উপজেলা মৎস্য র্কমকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিন ব্যাপি কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সাথে কথা বলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সাত দিন জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। তিনি জানান , সম্প্রতি বকশীগঞ্জ উপজেলায় চায়না জাল বা রিং জাল এর ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাওয়ায় পোনা মাছ ও দেশী মাছ নিধন হচ্ছে। এই জাল এর ব্যবহার রোধ করা না গেলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির সম্ভাবনা রয়েছে। যেখানে এই জাল ফেলা হবে সেখানে অভিযান পরিচালনা করা হবে। তাই তিনি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও মাছের বাৎসরিক ঘাটতি, এনএটিপি-২ প্রকল্প, মৎস্য চাষের সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে সরওয়ার জামান রতন, সরকার আবদুর রাজ্জাক, এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, গোলাম রাব্বানী নাদিম, রাজ্জাক মাহমুদ , শাহীন আল আমিন ও এমদাদুল হক লালন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla