1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পটিয়া ও চন্দনাইশে মোট ৩০০০ ইয়াবা সহ গ্রেফতার ৩ - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

পটিয়া ও চন্দনাইশে মোট ৩০০০ ইয়াবা সহ গ্রেফতার ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে

অনিন্দ্য নয়ন

চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৩০০০ পিস ইয়াবাসহ রামেসিং চাকমা (২১), রাজুবী চাকমা (২২) এবং মোঃ পান্নু মিয়া সিকদার (৩০) নামের ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

শুক্রবার ২৭ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় এর উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে ও পটিয়া থানাধীন মোজাফরাবাদ কলেজের বিপরীত এলাকায় অভিযান চালায়। এসময় রামেসিং চাকমা (২১) কে ১০০০ পিস এবং রাজুবী চাকমা (২২) কে ১০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে হানিফ পরিবহনের বাসে তল্লাশী চালিয়ে মোঃ পান্নু মিয়া সিকদার (৩০) নামের একজনকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চন্দনাইশ থানায় ২ টি ও পটিয়া থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla