1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফটিকছড়িতে ১৪৪ ধারা জারি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফটিকছড়িতে ১৪৪ ধারা জারি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ফটিকছড়ি উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের একই সময়ে একই এলাকায় সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার ২৭ আগস্ট ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ আগস্ট রাতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে একই সময়ে দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

শুক্রবার ( ২৭ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আইন বলবৎ থাকবে। এ নির্দেশনা বাস্তবায়ন করতে বিজ্ঞপ্তিতে ফটিকছড়ি থানা ইনচার্জকে নির্দেশ ও আইন অমান্যকারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় কোনো ধরনের মিছিল-মিটিং ও সমাবেশ দুইজনের অধিক জমায়েত ইত্যাদি করা যাবে না।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla