1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তৃতীয় চালানে দেশে এলো আরো ৪০ ভারতীয় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

তৃতীয় চালানে দেশে এলো আরো ৪০ ভারতীয় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে
অনিন্দ্য নয়ন
চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণার অংশ হিসেবে তৃতীয় চালানে আরও ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ নিয়ে উপহার হিসেবে ভেন্টিলেশন সুবিধাযুক্ত মোট ৭১টি ভারতীয় অ্যাম্বুলেন্স দেশে এসে পৌঁছালো। বৃহস্পতিবার ২৬ আগস্ট সকালে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশে করে। উপহার হিসাবে আসা অ্যাম্বুলেন্সগুলো গ্রহণ করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ২০২১সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কোভিড-১৯ মহামারী মোকাবেলায় যৌথ প্রচেষ্টায় অংশ হিসাবে বাংলাদেশ সরকারকে ১০৯টি ‘লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স’ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার পথে নেওয়া হবে। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, আজ সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনের নামে ৪০টি অক্সিজেনসংবলিত অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশে করেছে। উত্তরা মোটরস সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় এ সংক্রান্ত আইজিএম জমা দিয়েছে। সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের এই অ্যাম্বুলেন্স কাস্টমস ও বন্দরের, আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করা হয়েছে। উল্লেখ্য, ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স বিগত ২১ মার্চ, ৭ আগস্ট ৩০টি ও ২৬ আগস্ট ৪০টি অ্যাম্বুলেন্স দেশে আসলো। এ নিয়ে দেশে এলো ভেন্টিলেশন সুবিধাযুক্ত মোট ৭১টি অ্যাম্বুলেন্স।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla