1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁর রাণীনগরে পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নওগাঁর রাণীনগরে পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

নওগাঁর রাণীনগরে কালো পাথরের ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর সংস্কার খনন কাজ চলছিল। সেখানকার কাজের লোকজন চলে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মূর্তি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। ওসি আরো বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির ওজন আনুমানিক ৩৮ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে বলে তিনি জানান ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla