1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘চ্যালেঞ্জ গ্র্যান্ট সার্টিফিকেট প্রেজেন্টেশন অ্যান্ড এসএপি শোকেসিং প্রোগ্রাম’ আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল - পূর্ব বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী বিদ্যালয়  কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস বন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘চ্যালেঞ্জ গ্র্যান্ট সার্টিফিকেট প্রেজেন্টেশন অ্যান্ড এসএপি শোকেসিং প্রোগ্রাম’ আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে

ঢাকা, ২৩ আগস্ট ২০২১

দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় গতকাল ভার্চুয়াল মাধ্যমে ‘চ্যালেঞ্জ গ্রান্ট সার্টিফিকেট প্রেজেন্টেশন এন্ড এসএপি শোকেসিং প্রোগ্রাম’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। ‘ইয়ুথ এনগেজমেন্ট কপ-২৬: চ্যালেঞ্জ ফান্ড ফর ইয়াং পিপল’ প্রকল্পের আওতায় বাংলাদেশের ৩২ জন সক্রিয় সিটিজেন অ্যালামনাই -এর জলবায়ু কার্যক্রমে কমিউনিটি সংশ্লিষ্ট কাজের স্বীকৃতি প্রদান ও উদযাপন উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এ বছরের নভেম্বরে, ৩০ হাজার প্রতিনিধির অংশগ্রহণে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ-২৬) আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। এছাড়াও, পাবলিক এনগেজমেন্ট ক্যাম্পেইন ও প্রদর্শনীর মাধ্যমে বিশ্বব্যাপী আরও লক্ষাধিক মানুষ এ আয়োজনে যুক্ত হবে। জলবায়ু সংশ্লিষ কাজে সহযোগিতা, সংলাপ এবং শিল্প, শিক্ষা ও ইংরেজি ভাষার মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে দ্য ক্লাইমেট কানেকশন। বৈশ্বিক এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে ব্রিটিশ কাউন্সিলের বৈশ্বিক নেটওয়ার্কের সুবিধা ব্যবহার করে কপ-২৬ এর লক্ষ্যগুলো বাস্তবায়নে সহায়তা করা। ক্লাইমেট কানেকশন প্রোগ্রাম’র লক্ষ্য হচ্ছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে এমন ১১০টি দেশের ২৩৩ মিলিয়ন মানুষের কাছে পৌঁছানো। ব্রিটিশ কাউন্সিল কপ-২৬ এর সাফল্য সমর্থনে বিশ্বব্যাপী অংশীদারদের সাথে কাজ করছে। এটি সামগ্রিক জলবায়ু পরিবর্তনের বিষয়গুলোকে তুলে ধরতে শিল্প, শিক্ষা ও বিজ্ঞানের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহণে এবং পারস্পরিক সহযোগিতা ও সংলাপের জন্য সহায়ক সুযোগ তৈরি করে দেয়। ‘ইয়ুথ এনগেজমেন্ট কপ-২৬: চ্যালেঞ্জ ফান্ড ফর ইয়াং পিপল’ – একটি উদ্ভাবনী ও সৃজনশীল কার্যক্রম, যা বিশ্বব্যাপী তরুণ অ্যাকটিভ সিটিজেনদের দলগত শিক্ষা, অ্যাডভোকেসিতে অংশগ্রহণ ও নেটওয়ার্ক তৈরির জন্য একত্রিত করে।
বাংলাদেশের অ্যাকটিভ সিটিজেন অ্যালামনাই ‘ইয়ুথ এনগেজমেন্ট কপ-২৬: চ্যালেঞ্জ ফান্ড ফর ইয়াং পিপল’ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন-কেন্দ্রিক সামাজিক কর্ম প্রকল্পের মাধ্যমে কপ-২৬ এর সাফল্য ও লিগ্যাসি সমর্থনে ক্লাইমেট কানেকশন কর্মসূচিতে অংশ নিচ্ছে। বাস্তবায়নকারী অংশীদার হলো দ্য হাঙ্গার প্রজেক্ট। দেশব্যাপী তরুণদের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং কমিউনিটি পর্যায়ে পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন-কেন্দ্রিক সামাজিক কর্ম প্রকল্পে নিয়োজিত তৃণমূলের ‘অ্যাকটিভ সিটিজেন অ্যালামনাই’দের পদক্ষেপকে সমর্থন করতে ৬৮টি আবেদনের মধ্যে ৩২টিকে পুরস্কৃত করা হয়েছে। এ ৩২টি সামাজিক কর্ম প্রকল্প, নিম্নলিখিত কপ-২৬-এর অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোর ওপর বিশেষভাবে আলোকপাত করেছে-
– অভিযোজন ও মানিয়ে নেয়া: ‘মানুষ, অর্থনীতি ও পরিবেশকে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোর জন্য মানিয়ে নিতে ও প্রস্তুত করে তুলতে সহায়তা করা।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla