1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভূমিসেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ -ভূমিমন্ত্রী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

ভূমিসেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ -ভূমিমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী অভিযোগপ্রাপ্ত ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। রবিবার ২২ আগষ্ট সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী এ কথা জানান। এ সময় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, দুর্নীতিমুক্ত ভূমি সেবা গড়তে আমরা আরও কঠোর হবো। মন্ত্রণালয় পর্যায়ে এত কার্যক্রম গ্রহণ করার পরও ভূমিসেবা গ্রহীতাদের থেকে প্রায়ই অভিযোগ আসছে, যা সত্যিই দুঃখজনক। এ সময় দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী। “এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে” – তিনি যোগ বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত ‘কাউন্সেলিং’ ও ‘রিফ্রেসার্স ট্রেনিং’ করানো হবে।

ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি থাকার গুরুত্বের উপর জোর দেন ভূমিমন্ত্রী। এ ছাড়া, মাঠ পর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক (কালেক্টর) ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ বিভাগে অনুরোধ পত্র পাঠানো হবে বলে জানান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সভাপতির বক্তব্যে ভূমি সচিব বিভাগীয় কমিশনারদের জানান, চাহিদার ভিত্তিতে ভূমি অফিসের সংস্কার পরিকল্পনা নেওয়া হবে যেন সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। তিনি আরও জানান, তহসিলদার (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) থেকে কানুনগো (এসিল্যান্ডের অধীনে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা) পদে পদোন্নতিপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া ছাড়া দায়িত্ব দেওয়া হবেনা।

নতুন হাট-বাজার সৃষ্টিতে প্রয়োজনে ভূমি অধিগ্রহণ, ভূমি লীজ দেওয়াতে নারীদের অগ্রাধিকার প্রদান, বড় ধরণের দুর্নীতিগুলো কেস-স্টাডি হিসেবে প্রশিক্ষণে পাঠদান, দীর্ঘমেয়াদি বন্দোবস্তকৃত ভূমির হস্তান্তর ফি কমানো সহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করে মতামত প্রকাশ করেন সভায় উপস্থিত বিভাগীয় কমিশনারবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান (ঢাকা), মো. কামরুল হাসান এনডিসি (চট্টগ্রাম), ড. মো. হুমায়ুন কবীর (রাজশাহী), মো. ইসমাইল হোসেন এনডিসি (খুলনা), মো. সাইফুল হাসান বাদল (বরিশাল), মোঃ খলিলুর রহমান (সিলেট), মো. আবদুল ওয়াহাব ভূঞা (রংপুর), মো. শফিকুর রেজা বিশ্বাস (ময়মনসিংহ)। এ ছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla