1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হাটহাজারীতে বাবুনগরীর দাফন সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হাটহাজারীতে বাবুনগরীর দাফন সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পাশেই হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে সমাহিত করা হয়।

জানাজা শেষে বাবুনগরীর মরদেহ গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগর গ্রামে দাফনের কথা ছিল। তবে জানা যায়, তার মৃত্যুর সংবাদ পেয়ে ফটিকছড়ি ও হাটহাজারী দুই জায়গাতেই করব খোঁড়া হয়। বাবুনগরী তার জীবদ্দশায় নানা হারুন বাবুনগরীর পাশে তাকে কবর দেওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন বলে দাবি গ্রামবাসীর। সে অনু্যায়ী তার জন্য সেখানে কবর খোঁড়া হয়। হাটহাজারী মাদরাসায় জানাজার পর তার মরদেহ সেখানে নেওয়ার কথা ছিল।

এদিকে মাদরাসার সাবেক ও বর্তমান ছাত্র চাচ্ছিলেন, দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল এই মাদরাসার পাশেই সমাহিত করা হবে তাকে। পরে একাধিক বৈঠকের পর মাদরাসার পাশেই তার ১২টার দিকে বাবুনগরীকে দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টা ২৭ মিনিটে হাটহাজারীর ডাক বাংলোর সামনে জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা ও হেফাজতের ভারপ্রাপ্ত আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla