1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে ১৯ হাজার ইয়াবাসহ ২ নারী আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে ১৯ হাজার ইয়াবাসহ ২ নারী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪০৪ বার পড়া হয়েছে

   কক্সবাজারের টেকনাফে ১৯ হাজার পিস ইয়াবা নিয়ে নারীসহ এক ট্রাকচালককে আটক করেছে বিজিবি। এসময় ইয়াবা পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যা কর্নেল মো. ফয়সাল হাসান খান।

আটকরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মো. লতিফ আহমদের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৩) এবং চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ডাকাতিয়া বাড়ি এলাকার মৃত অলি আহম্মদের মেয়ে খালেদা বেগম (৩৯)।

ফয়সাল বলেন, বিকেলে টেকনাফ থেকে গাড়িযোগে ইয়াবার একটি চালান পাচারের খবরে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টের সদস্যরা তল্লাশি কার্যক্রম জোরদার করে। এক পর্যায়ে সেখানে আসা কক্সবাজারমুখী একটি ট্রাকের চালক ও তার সিটের পাশে বসা এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়।
 ‘তল্লাশির এক পর্যায়ে ট্রাকের এয়ার ফিল্টার ও রেডিয়েটরের পিছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পলিথিন মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ১৯ হাজার ১৫২টি ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।’
 
অভিযানে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান লে. কর্নেল ফয়সাল হাসান খান।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla