1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চীনে ফের করোনার প্রকোপ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চীনে ফের করোনার প্রকোপ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪৬১ বার পড়া হয়েছে

ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে চীনে। করোনার উৎপস্থল চীনে এবার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। নতুন করে শুরু হওয়া প্রকোপকে উহানের পর সবচেয়ে বিস্তৃত সংক্রমণ বলে অভিহিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৮৬। গত ২০ জুলাই নগরীর ব্যস্ততম বিমানবন্দরে এই প্রাদুর্ভাব প্রথমবার শনাক্ত হওয়ার পরে প্রায় ২০০ মানুষ আক্রান্ত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নানজিংয়ের সব ফ্লাইট ১১ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।কর্মকর্তারা বলছেন, নতুন করে শুরু হওয়া এই প্রকোপের নেপথ্যে রয়েছে অতিসংক্রামিত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। তারা বলছেন যে, বিমানবন্দরটি খুব ব্যস্ততম হওয়ার কারণে অতিসংক্রামক এই ধরনটির বিস্তার আরও বেশি করে ছড়িয়ে পড়েছে।করোনা নমুনা পরীক্ষায় দেখা যাচ্ছে যে, প্রকোপ শুধু নানজিং নয় দেশটির রাজধানী শহর বেইজিং ও চেংদুসহ আরও অন্তত ১৩টি শহরে ছড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাদুর্ভাব এখনো প্রাথমিক স্তরে রয়েছে এবং এর প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla