1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আসছে রিয়েলমি নারজো ৩০এ, শুরু হচ্ছে লাখ টাকার নারজো গেমিং চ্যাম্পিয়নশিপ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আসছে রিয়েলমি নারজো ৩০এ, শুরু হচ্ছে লাখ টাকার নারজো গেমিং চ্যাম্পিয়নশিপ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৬৪৫ বার পড়া হয়েছে

ঢাকা, মার্চ ১৬, ২০২১

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আগামী ২১ মার্চ বেলা ১২টায় লঞ্চ করতে যাচ্ছে নারজো সিরিজের নতুন ফোন রিয়েলমি নারজো ৩০এ। সরাসরি লঞ্চিং ইভেন্টে অংশ নিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার পাশাপাশি বাংলাদেশে রিয়েলমি শুরু করতে যাচ্ছে নারজো গেমিং চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপের সিজন ১ এ লড়াই হবে ফ্রি ফায়ারের ময়দানে। থাকছে ১ লক্ষ টাকার প্রাইজপুল। ২০ মার্চ বিকেল ৪টায় রিয়েলমির ফেসবুক পেইজ থেকে নিবন্ধন শুরু হবে। নগদ পুরষ্কার ছাড়াও অংশগ্রহণকারীদের জন্য থাকছে নতুন স্মার্টফোন জেতার সুযোগ থাকবে।
নারজো সিরিজের নতুন সংযোজন নারজো ৩০এ সর্বাধুনিক প্রযুক্তিযুক্ত, যা তরুণদের উজ্জীবিত করবে এবং ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনবে। নারজো সিরিজ হচ্ছে রিয়েলমির গেমিং সিরিজ। গেমিং আরও দ্রুততর এবং স্মুথ করার জন্য এই সিরিজের ফোনগুলোতে আছে শক্তিশালী গেমিং প্রসেসর।
নারজো ৩০এ-তে রয়েছে ২.০ গিগাহার্টজের অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর, যা নিশ্চিতভাবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। তাই নারজো ৩০এ দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, কল অব ডিউটি, অ্যাসফাল্ট নাইন এর মতো হেভি গেমগুলো খুব অনায়াসে কোন প্রকার ল্যাগ ছাড়াই খেলা যাবে।
পাশাপাশি, নারজো ৩০এ-তে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জার! এই শক্তিশালী ব্যাটারির ফলে নারজো ৩০এ ৪৬ দিন স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। তাই টানা গেম খেলা যাবে খুব সহজেই। নারজো ৩০এ তে রয়েছে ৬.৫-ইঞ্চি ২০:৯ স্ক্রিন এবং সদ্য আপগ্রেডেড স্ট্যাক প্রক্রিয়া, যার ফলে ভিজ্যুয়ালে কোন প্রকার ল্যাগ ছাড়াই গেম, অডিও, ভিডিওর দারুণ অভিজ্ঞতা নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরি রিয়েলমি ইউআই অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা বাড়িয়ে তুলবে বহুগুণ।
এ ছাড়া, তরুণদের পছন্দ ও নান্দনিকতাকে বিবেচনায় রেখে এটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক এই স্মার্টফোনটি লেজার ব্যাক এবং লেজার বু এই দুই রঙে পাওয়া যাবে। ডুয়াল মোড মিউজিক শেয়ার, ৩-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশট এবং আরও অসাধারণ সব ফিচারসহ নারজো ৩০এ ব্যবহারকারীদের অন্যদের থেকে আলাদা করে তুলবে।
‘ডেয়ার টু লিপ’ চেতানায় উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি ইতোমধ্যে দেশের বাজারের শীর্ষ চার মোবাইল ব্র্যান্ডের ১-টিতে পরিণত হয়েছে। নারজো ৩০এ স্মার্টফোনটির মাধ্যমে গেমিংয়ে নতুন ট্রেন্ডসেট করতে চলেছে রিয়েলমি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla