1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে বৌদ্ধ বিহারের অধ্যক্ষের প্রাণ হারাল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে বৌদ্ধ বিহারের অধ্যক্ষের প্রাণ হারাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেল বৌদ্ধ বিহারের এক অধ্যক্ষের।

নিহতের নাম শ্রীমৎ আজ্ঞা ধাম্মা থেরো (৫৬)।  তিনি বৌদ্ধভিক্ষু ও ওই এলাকার তম্মঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।

জানা গেছে, ওই সময় বৌদ্ধভিক্ষু আজ্ঞা ধাম্মা বিহারে প্রার্থনা শেষে উঠানে বের হন।  তখন পাশের জঙ্গল থেকে একটি বন্যহাতি অতর্কিত হানা দিয়ে তার ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বৌদ্ধভিক্ষু আজ্ঞা ধাম্মা।

এরপর হাতি জঙ্গলে চলে গেলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থল গিয়ে নিহত বৌদ্ধভিক্ষুর লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশ।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে বৌদ্ধভিক্ষুর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরে অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla