1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দেশে আবারও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

দেশে আবারও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫০২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৬৩৯ জনে। এর আগে, গতকাল ১১ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল৷ গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla