1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চমেক হাসপাতালে জরুরি ছাড়া নতুন রোগী ভর্তি ও অস্ত্রোপচার বন্ধ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চমেক হাসপাতালে জরুরি ছাড়া নতুন রোগী ভর্তি ও অস্ত্রোপচার বন্ধ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫২৯ বার পড়া হয়েছে

অতি জরুরি ছাড়া অন্য রোগীদের ভর্তি সীমিত রাখা এবং জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচার আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কেবল জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচার আপাতত স্থগিত থাকবে। শুধু জরুরি রোগী ভর্তি করানো হবে। ইতিমধ্যে ভর্তিকৃত রোগীদের মধ্যে যারা জরুরি নন তাদের আপাতত প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা গ্রহণের জন্য ছাড়পত্র দেওয়া হবে। সব স্বাস্থ্য কর্মকর্তা, নার্স-কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম  বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিনই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হাসপাতালে। রোগী বাড়লেও হাসপাতালে বিদ্যমান ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী দিয়ে এসব রোগীদের সেবা দিতে হচ্ছে। যেহেতু করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাই সাধারণ রোগীদের মধ্যে অতি জরুরি রোগী ছাড়া অন্য রোগী ভর্তি সীমিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচারও আপাতত স্থগিত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla