1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফ্রান্সে আইওএনএস এর ৭ম সম্মেলন সমাপ্ত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফ্রান্সে আইওএনএস এর ৭ম সম্মেলন সমাপ্ত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৮৪ বার পড়া হয়েছে

ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রের নৌবাহিনী প্রধান ও উর্ধ্বতন নৌ কর্মকর্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোসিয়াম’ এর ৭ম সম্মেলন, সংক্ষেপে ‘আইওএনএস-২০২১’। গত ২৮ জুন থেকে ১ জুলাই অবধি সময়কালে ফ্রান্স নেভীর তত্ত্বাবধানে সেদেশের ‘লা রিইউনিয়ন’ -এ চারদিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।

ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোর মধ্যে সমুদ্র সহযোগিতা বাড়াতে এবং আন্তঃসম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে ২০০৮ সালে আইওএনএস গঠনের উদ্যোগ নেয় ভারতীয় নৌবাহিনী। এরপর প্রতি দু বছর পরপর আইওএনএস সম্মেলন অনুষ্ঠিত হয়। সে ধারাবাহিকতায় এবার ফ্রান্সে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মেলনটির ৭ম সংস্করণ।

সম্মেলনে ভারতের পক্ষে অংশ নেন ভারতীয় নৌবাহিনীর প্রধান এডমিরাল করমবীর সিং। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়ে নিজ বক্তৃতায় আইওএনএস এর বিদায়ী এবং আগত চেয়ারম্যানকে নিজের শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেন।

এছাড়াও, সম্মেলনে নিজেদের বক্তব্য উপস্থাপন করে ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস – অবজার্ভেটর ডু ক্লাইমেট, ইউরোপীয় ইউনিয়ন, ইন্ডিয়ান ওশান কমিশন, আইএফসি সিঙ্গাপুর, আরএমআইএফসি মাদাগাস্কার এবং ইইউ নেতৃত্বাধীন ক্রিটিকাল মেরিটাইম রোডস ইন্ডিয়ান ওশান।

উল্লেখ্য, ইতোপূর্বে ভারত আইওএনএস এর প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে ২০০৮-১০ সালে নিজের দায়িত্ব পালন করেছে। এরপর যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত (১০-১২), দক্ষিণ আফ্রিকা (১২-১৪), অস্ট্রেলিয়া (১৪-১৬), বাংলাদেশ (১৬-১৮) এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান (১৮-২১) আইওএনএস এর সভাপতিত্ব করে। গত ২৯ জুন, ফ্রান্স দু বছর মেয়াদে সংগঠনটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla