1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যুবক হত্যার অভিযোগে মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র গ্রেপ্তার - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

যুবক হত্যার অভিযোগে মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে আজিম হোসেন শাহাদাত (২০) হত্যা মামলার প্রধান আসামি মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র  শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

আজ সোমবার ২৮ জুন ভোরে চট্টগ্রাম নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গত শুক্রবার (২৫ জুন) দিবাগত রাতে রাজুর মালিকানাধীন হোপ মা ও শিশু হাসপাতালের ষষ্ঠ তলার একটি কক্ষে ফেনী জেলার দাগনভূঁইয়া এলাকার যুবক শাহাদাতকে আটকে রাতভর টর্চার চালালে সে মারা যায়। পরদিন শনিবার (২৬ জুন) দিবাগত রাত ৯টার নাগাদ শাহাদাতের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে শাহাদাত হত্যা মামলার প্রধান আসামী মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla