1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চকরিয়ায় আগুনে তিন জনের করুণ মৃত্যু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চকরিয়ায় আগুনে তিন জনের করুণ মৃত্যু

  চকরিয়া প্রতিনিধি 
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫০৬ বার পড়া হয়েছে

 

চকরিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকার একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘুমন্ত অবস্থায় জাকের হোসেন মিস্ত্রির ১২ বছরের ছেলে জাহেদুল ইসলাম এবং দুই মেয়ে ১০ বছরের মীম আক্তার ও ৮ বছরে মিতু মণি মারা যান।

স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেমি পাকা বাড়িটি আগুনে পুড়ে যাওয়ার সময় পরিবার সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিল। তবে তিন শিশু ঘুমিয়ে থাকা কক্ষটির চারদিকে আগুন থাকায় কেউ বাঁচেনি। অন্য কক্ষে যারা ছিলেন তারা প্রাণে বেঁচে যান।

আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তাই এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আগুনের সঠিক সূত্রপাত কীভাবে হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম। তিনি জানান, অগ্নিকাণ্ডে তিনটি শিশু পুড়ে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে রয়েছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla