1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চরফ্যাশনে ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চরফ্যাশনে ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২১ জুন, ২০২১
  • ৬৪৪ বার পড়া হয়েছে

চরফ্যাশন উপজেলা প্রতিনিধি

চরফ্যাশন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৩ জন। আজ সোমবার দুপুরে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরফকিরা কোইড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মনির হোসেন (২৩)। তার বাড়ি ওই ওয়ার্ডে।

জানা গেছে, ইউপি সদস্য প্রার্থী ইয়াসিন মাঝি (ফুটবল) ও ইউসুপ শিকদারের (টিউবওয়েল ) সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক জানিয়েছেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের বুকে ও মুখে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে।

শীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন মনির। সংঘর্ষ বাঁধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে। সোমবার (২১ জুন) সকাল ৮টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla