1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ টিনু ফের জেলে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ টিনু ফের জেলে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ জুন, ২০২১
  • ৬৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চকবাজারের কথিত যুবলীগ নেতা কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ নূর মোস্তফা টিনুকে আবারও জেলে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার (২০ জুন) অস্ত্র মামলায় আত্মসমর্পণ করতে আদালতে গেলে তাকে জেলে পাঠানোর আদেশ দেন চতুর্থ মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি।

এর আগে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামে শুদ্ধি অভিযানে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হন টিনু। আটকের পর র‌্যাব টিনুকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার ‘কিশোর গ্যাংয়ের বড় ভাই’ হিসেবে উল্লেখ করেছিল। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী টিনুর বাসায় তল্লাশি চালিয়ে একটি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। মামলায় নিম্ন আদালতে জামিন নেন টিনু। টিনুর জামিন বাতিল চেয়ে হাইকোর্টের পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। ২৩ মে নুর মোস্তফা টিনুর জামিন বাতিল করে তাকে ১৪ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla