1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সংসদীয় কমিটিতে নতুন সভাপতি ওয়াসিকা আয়শা খান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সংসদীয় কমিটিতে নতুন সভাপতি ওয়াসিকা আয়শা খান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৪১ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়শা খান। এর আগে শহীদুজ্জামান সরকার এ কমিটির সভাপতি ছিলেন।

অন্যদিকে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন  সাংসদ শহীদুজ্জামান সরকার।   প্রয়াত আবদুল মতিন খসরু এ কমিটির পূর্বের সভাপতি ছিলেন। আবদুল মতিন খসরুর মৃত্যুর পর গত ২২ এপ্রিল তাঁর সংসদীয় আসন কুমিল্লা-৫ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আজ রোববার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে তা সংসদে পাস হয়।

এই দুই কমিটি ছাড়াও ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে আজ ।

প্রসংগত ওয়াসিকা আয়শা খান  জননেতা প্রয়াত আতাউর রহমান খান কায়সার ও নারীনেত্রী মরহুমা নিলুফা কায়সারের বড় মেয়ে। তিনি বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। একই পদে তাঁর পিতা প্রয়াত আতাউর রহমান খান কায়সার দুইবার সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla