1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রক্তের বন্ধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রক্তের বন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৭৯১ বার পড়া হয়েছে

১৪ জুন মহান রক্তদান দিবস। যাঁরা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাঁদেরসহ সুস্থ্য সবল সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য। দিবসটি উপলক্ষ্যে সরকারী ও বেসরকারী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কোতোয়ালী ব্লাড ব্যাংকের আয়োজনে  “সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” শীর্ষক সেমিনার, ব্লাড গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটিকে স্মরণীয় করে রাখছে স্বেচ্ছাসেবীরা। আমাদের দেশে সামাজিক ভাবে রক্তদানের হার খুব বেশি নয়। পারিবারিক প্রয়োজনে রক্ত দানের বাইরে কেউ তেমন স্বেচ্ছায় রক্ত দিতে চান না, আবার এটাতে সচেতনতাও লক্ষ্য করা যায় না। কখনও চিন্তা করে দেখেছেন কি, আপনার দেওয়া মাত্র ৩৫০ মিলি রক্ত অর্থাৎ এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন রক্ষা করতে পারে?
বর্তমানে প্রায় ৭০-৭৫% প্রসূতি মায়ের সন্তান জন্ম দেয়ার সময় রক্তের প্রয়োজন হয়। এছাড়াও থ্যালাসেমিয়া, দূর্ঘটনা, রোগীর অস্ত্রপ্রচারসহ নানা কারণে বিশুদ্ধ রক্তের চাহিদা সবসময়ই বৃদ্ধমান থাকে। বছরে প্রায় ৬০ হাজার ব্যাগ রক্ত ঘাটতি থেকে যায় আমাদের। খুবই খুশির ব্যাপার হচ্ছে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে অনেকগুণ। যা আমাদের দেশের জন্য ইতিবাচক। কিছুটা ঘাটতি মিটানোর শুভ সংবাদ। সামাজিক ও স্বেচ্ছায় রক্তদান এ ধরনের বিপদ থেকে মানুষকে মুক্তি দিতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে, সুস্থ্য মানুষ রক্তদান করলে কোনও ক্ষতি হয় না। প্রতি চার মাস অন্তর একবার করে বছরে তিন বার রক্তাদান করতে পারে। এজন্য অনেক মানবিক ও সমাজমনস্ক তরুণ-যুবক নিয়মিত রক্তদান করছেন। মানুষ মানুষের জন্য কথাটি এখনো সার্থকতা পায় নিবেদিনপ্রাণ স্বেচ্ছা রক্তদাতাদের কারণেই।
আজকের এই দিনে স্বেচ্ছা রক্তদানের সামাজিক প্রণোদনা সৃজনের পাশাপাশি মানবতার স্বার্থে নিবেদিত রক্তদাতাদের প্রতি হৃদয়ের গভীর থেকে অন্তঃহীন শুভেচ্ছা জানানোও আমার আমাদের সকলের কর্তব্য। নিঃস্বার্থ চিত্তে যাঁরা প্রতিনিয়ত অজানা-অচেনা মানুষের সাথে নতুন করে রক্তের বন্ধন রচনা করছেন। বিপন্ন মানুষকে সুস্থতার পথ দেখাচ্ছেন, তাঁদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।

মুহাম্মদ নুর রায়হান চৌধুরী
পরিচালক, কোতোয়ালী ব্লাড ব্যাংক

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla