1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শেখ সাদী,কর্ণিয়ার দ্বৈত কন্ঠে ‘ইচ্ছে হলে’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শেখ সাদী,কর্ণিয়ার দ্বৈত কন্ঠে ‘ইচ্ছে হলে’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৪১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে সংগীতাঙ্গনে পরিচিতি লাভ করেন এই কন্ঠ শিল্পী। চলমান সময়ে উপহার দিয়েছেন একাধিক শ্রোতাপ্রিয় গান। অন্যদিকে ‘ললনা’ খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী শেখ সাদী। সম্প্রতি নতুন একটি গানে কর্ণিয়ার সাথে দ্বৈত কন্ঠ দিয়েছেন শেখ সাদী।

এই দুই সংগীতশিল্পী প্রথমবারের মতো কণ্ঠ দিলেন একই গানে। ‘ইচ্ছে হলে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

গানটি ভিডিও ঢাকার উত্তরায় সুন্দর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমন। গানটিতে অভিনয়ও করেছেন এই জনপ্রিয় দুই কন্ঠ শিল্পী। গানটি ১০ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় কর্ণিয়ার নিজস্ব জেডএম স্টুডিওর ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ করা হবে।

গান প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘একদম ভালোবাসার একটি গান এটি। নিজ উদ্যোগেই গানটি তৈরি করেছি। সুর করার পর ভাবছিলাম কার সঙ্গে দ্বৈত করা যায়। তখনই জুয়েল মোর্শেদ ভাই শেখ সাদীর কথা বলেন। আমার কণ্ঠের সঙ্গে মানিয়ে সে দারুণ।’

কর্ণিয়া আরও বলেন, ‘ইচ্ছা ছিল আউটডোরে গানটির ভিডিও করব। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। ইনডোরে শুটিং হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’

শেখ সাদী বলেন, ‘কর্ণিয়া আপুর কণ্ঠ চমৎকার। তার সঙ্গে গানটি গাইতে পেরে ভালো লাগছে। আমার ভক্তরাও এটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla