1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পত্নীতলায় করোনায় ১জনের মৃত্যু আক্রান্ত ২৬ - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

পত্নীতলায় করোনায় ১জনের মৃত্যু আক্রান্ত ২৬

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪৮৪ বার পড়া হয়েছে

বাজার গুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বাড়ছে সংক্রমণের ঝুঁকি

 

বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সারাদেশের ন্যায়  পত্নীতলাতেও চলছে নতুন করে ১০ দিনের বিধিনিষেধ বা লকডাউন। সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না  এই অঞ্চলের বেশির ভাগ মানুষ। স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণের ঝুঁকি দিন দিনই বাড়ছে। বিশেষ করে উপজেলার নতুনহাট সহ বিভিন্ন হাট-বাজার ও মনোহারি দোকানগুলোতে এখনও গাদাগাদি করে বেচা-কেনা করতে দেখা গেছে। পরিস্থিতি এমন যে, এসব এলাকায় নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। আবার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও তেমন একটা ব্যবহার করতে দেখা যায়নি বাজার গুলোতে।

এদিকে উপজেলার নজিপুর ইউপির যদুবাটি এলাকার মৃত আবদুল কাইয়ুমের ছেলে করোনা পজিটিভ জনৈক আব্দুল গফুর (৬৫) নামের একজন রোগী মৃত্যু বরন করেছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক  আড়াইটায় যদুবাটি এলাকার নিজ বাড়িতে শ্বাস কষ্ট হয়ে তার  মৃত্যু হয়। তার স্ত্রী আফরোজা (৫০)ও গুরুতর অসুস্থ বলে জানা গেছে। উপজেলায় এ পর্যন্ত করোনায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ জানান, আব্দুল গফুর গত ৩১ মে ২০২১ সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিলে ৩ জুন বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ অবস্থায় রবিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর ইসলামিক ফাউন্ডেশনের সহযোগীতায় স্বাস্থ্যবিধি মেনে আব্দুল গফুরের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। বর্তমানে উপজেলায় ২৬জন করোনা পজিটিভ রোগী রয়েছে এবং এ পর্যন্ত ৩জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সরেজমিনে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড, পুরাতন বাজার, নতুনহাট, চকনিরখীন মোড়, মামুদপুর মোড় সহ  বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজি, মাছ, মুদি, ফল বিক্রেতাসহ অধিকাংশ দোকানি মাস্ক ছাড়া পণ্য বিক্রয় করছেন। একইসঙ্গে মাস্ক ছাড়াই কেনাকাটা করছেন ক্রেতারা। মানছেন না নিরাপদ শারীরিক দূরত্বও। পাশাপাশি বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক ছাড়াই বেচা কেনা করতে দেখা গেছে। ক্রেতাদের কারো কারো মুখে মাস্ক থাকলেও বিক্রেতাদের বেশির ভাগের মুখে মাস্ক নেই। অনেকে আবার মুখে মাস্ক পরলেও সেটি আবার কারো কারো ঝুলছে থুঁতনিতে আর কানের ধারে।

করোনা ঠেকাতে শুধু মাস্ক পরাই যথেষ্ট নয়, মানতে হবে সামাজিক দূরত্বের বিধিও। অপরদিকে গণ পরিবহনে একটি সিটে একজন বসার কথা থাকলেও তা মানা হচ্ছে না। মসজিদ গুলোতেও কোন স্বাস্থ্য বিধির বালাই নেই।

এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরো বাড়ানোর কথা বলে এলাকাবাসী জানান, আমের মৌশুম হওয়ায় জেলার সাপাহার, পোরশা সহ এই অঞ্চলে আম কিনতে আসা বাহিরের ট্রাক ও মানুষের সমাগম দিনদিনই বেড়ে যাওয়ায় করোনা সংক্রমনের ঝুঁকি বেড়েই চলেছে। এই অঞ্চলের মানুষকে স্বাস্থ্যবধি মানাতে এখনই দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে করোনা আরো ভয়াবহ রূপ নিতে পারে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার জানান, স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত উপজেলার বিভিন্ন হাটবাজার গুলোতে ও জনসমাগম এলাকা গুলোতে অভিযান পরিচালিত হচ্ছে।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla