1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সারাদেশে বজ্রপাতে ৯ জনের করুণ মৃত্যু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সারাদেশে বজ্রপাতে ৯ জনের করুণ মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৭ জুন, ২০২১
  • ৫১৩ বার পড়া হয়েছে

 চারঘাট উপজেলার চক কাপাসিয়া গ্রামে বজ্রপাতে ৪ জনের করুণ মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও  ৫ জন।  নিহতরা হলেন, চক কাপাসিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), মুক্তা খাতুন (৩৫), পরশ (১০) ও সোহান (১২)।

ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছিলেন বলে জানা গেছে।

পিরোজপুর

স্বরূপকাঠিতে বজ্রপাতে স্বামী -স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আবুল কালাম (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫০)।

মাদারীপুর

শিবচরে বজ্রপাতে রাকিব শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব দোতারা এলাকার মোল্লাকান্দী গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে।

ফরিদপুর

চরভদ্রাসনে আজ সোমবার বিকেল ৪টার দিকে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে সিয়াম প্রামাণিক (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের বাসিন্দা সৌদী প্রবাসী শামসু মণ্ডলের একমাত্র ছেলে।

মেহেরপুর

মুজিবনগরে বজ্রপাতে উকিল (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত উকিল উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত তেঁতুল হোসেনের ছোট ছেলে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla