1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভা’র ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভা’র ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৯০ বার পড়া হয়েছে

গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল কমিটির সভাপতি মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী’র সভাপতিত্বে ১২ মার্চ জুমাবার খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়বিয়ায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নেজাবত আলী বাবুল, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর আহমদ, চন্দনাইশ পৌরসভার সভাপতি আলহাজ্ব মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম। নির্বাচন কমিশনার ছিলেন গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভার সাংগঠনিক মুহাম্মদ মহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মঈন উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম ইয়াছিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা আহমদুর রহমান আনসারী, সিরাজুল ইসলাম কোম্পানী, রফিক আহমদ কোম্পানী, মাহমুদুর রহমান আলকাদেরী, মুজিবুর রহমান কোম্পানী, আব্দুল মজিদ, রফিক আহমদ, আব্দুর রহিম সওদাগর, রিদোয়ান সাজ্জাদ প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে ফজল আহমদ জেহাদীকে সভাপতি আলহাজ্ব জাফর আহমদ কোম্পানীকে সাধারণ সম্পাদক, আদনান হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, আরমান হোসাইন অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২১-২০২৩ কার্যকরী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla