1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে- ডা. শাহাদাত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে- ডা. শাহাদাত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর ঐতিহ্যবাহী চকবাজার ওয়ার্ড় শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত এলাকা। তিনি সার্কিট হাউসে শাহাদাত বরণের আগে জীবনের শেষ জুমা আদায় করেছিলেন চন্দনপুরা শাহী জামে মসজিদে। চকবাজার ওয়ার্ড হচ্ছে শিক্ষাবান্ধব এলাকা। এই ওয়ার্ডে রয়েছে বড় বড় সব শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু করোনার অজুহাতে সরকার গার্মেন্টস ফ্যাক্টরি, যানবাহন ও শিল্প কারখানা খুলে দিলেও রহস্যজনক কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত  হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশের পাঁচ কোটি শিক্ষার্থীর প্রায় অর্ধেকের শিক্ষা জীবন আজ অনিশ্চিত হয়ে পড়েছে। সম্ভাবনাময় একটি প্রজন্ম করোনার অজুহাতে ধ্বংসের দ্বারপ্রান্তে। লাগাতার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিপুল সংখ্যক শিক্ষক মানবেতর জীবন যাপন করছে। ব্যবসায়ীদের জন্য লক্ষ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলেও শিক্ষার্থীদের বেতন-ফি এবং ক্ষতিগ্রস্থ শিক্ষক শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে কোন প্রণোদনা দেয়া হয়নি। শিক্ষাজীবন বাঁচাতে তাই আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে বিশেষ বরাদ্ধ রেখে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু করার উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরী। তিনি আজ বুধবার ২৬ মে দুপুরে নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ডের চন্দনপুরা এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচীর ৬ষ্ঠ দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, মহামারি শুরু হওয়ার পর থেকে সরকারের অযোগ্যতা ও অজ্ঞানতায় করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। করোনা চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ সুযোগে স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে।করোনায় যে প্রণোদনা দেওয়া হয়েছে, সেখানেও দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয়েছে। জনগণের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। জবাবদিহি না থাকায় মানুষের জীবন-জীবিকার প্রশ্নেও সরকারের কোনো দায়িত্ববোধ নেই। দায়িত্বহীনতার কারণে জাতিকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া এ ধরনের মহামারি মোকাবিলা করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মোঃ কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ মহসিন, আবদুল হালিম স্বপন, জামাল আহমেদ, রমজু মিয়া,  সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু, চকবাজার থানা বিএনপির যুগ্ম সম্পাদক আ খ ম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনু, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা হাসান ওসমান গনি লিটন, শামসুল ইসলাম বাবুল, জহিরুল ইসলাম জিয়া, খাজা আলাউদ্দিন, জাহেদুল আলম টিটু, জাহেদুল হক জাকু, নুরুল করিম বাপ্পি, সহিদুল করিম, আব্দুস সোবাহান, আবুল কালাম আজাদ, শওকত আলী, মো. জসিম, সোহেল সিদ্দিকী প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla