1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে ব্যারিস্টার আনিস পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ভোদাভেদ ভুলে দলকে তৃণমূলে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হউন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে ব্যারিস্টার আনিস পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ভোদাভেদ ভুলে দলকে তৃণমূলে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হউন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২২ মে, ২০২১
  • ৬২৪ বার পড়া হয়েছে

 

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি বলেছেন জাতীয় পার্টি বর্তমানে সম্ভাবনাময় একটি দল। আমাদের রয়েছে গৌরবময় উন্নয়ন সমৃদ্ধির ইতিহাস। আছে সামনে সুদিনের পালা। আছে পল্লীবন্ধু এরশাদের সুদক্ষ দেশ পরিচালনার অনন্য নজির। তাই আগামীতে ক্ষমতায় গিয়ে পল্লীবন্ধুর স্বপ্ন পূরণে এখনই সকল মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন একমাত্র ঐক্যই পারে সামনের সুদিনে দলকে অভিষ্ঠ লক্ষে নিয়ে যেতে। তিনি জাতীয় পার্টির ৯ বছরের উন্নয়নের সঠিক চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।

তিনি আজ ২২ মে, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। হাটহাজারীস্থ বাসভবনে নগর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শওকত আকবরের সভাপতিত্বে ও নগর জাপা সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দীন রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, নগর শ্রমিক পার্টির সদস্য সচিব হারুনুর রশীদ হারুন, নগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, নগর পল্লীবন্ধু পরিষদ সভাপতি রিয়াজ উদ্দীন রিয়াজ, নগর মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সদস্য সচিব জামাল উদ্দীন কান্টু, কেন্দ্রীয় ছাত্র সমাজ সদস্য সুমন বড়ুয়া, নগর জাপা প্রচার সম্পাদক নীচ কমল সুশীল, নগর ছাত্র সমাজ সদস্য সচিব শরীফুল মোল্লা নীরব, ছাত্রনেতা বাপ্পী আহমেদ প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla