1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাইডেনের সিনিয়র উপদেষ্টা হলেন ভারতীয় বংশোদ্ভুত নীরা ট্যান্ডন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাইডেনের সিনিয়র উপদেষ্টা হলেন ভারতীয় বংশোদ্ভুত নীরা ট্যান্ডন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৬ মে, ২০২১
  • ৫৪৮ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে ক্রমশই বাড়ছে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা। সে তালিকায় সর্বশেষ সংযোজন- মার্কিন প্রেসিডেণ্টের সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া নীরা ট্যান্ডন।

জানা গিয়েছে, বাইডেনের উপদেষ্টা হিসেবে ৫০ বছর বয়সী নীরা মূলত দুটো দায়িত্ব পালন করবেন। যথাক্রমে, মার্কিন ডিজিটাল পরিষেবার পর্যালোচনা এবং সাশ্রয়ী মূল্যে পরিষেবা বন্ধে রিপাবলিকান শিবিরের পক্ষ থেকে করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তা মোকাবেলায় পরিকল্পনা করা।

নীরা বর্তমানে ওয়াশিংটন ডিসি ভিত্তিক সংস্থা ‘সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস’ (সিএপি) এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিএপি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক জন পোডেস্তা বলেন, “নীরার বুদ্ধি, দৃঢ়তা, দুরদৃষ্টি এবং রাজনৈতিক বুদ্ধি বাইডেন প্রশাসনের জন্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।”

পোডেস্তা আরও বলেন, “কয়েক মিলিয়ন আমেরিকানকে টিকা দেয়া থেকে শুরু করে করোনা ভাইরাস মহামারি মোকাবেলা, ত্রাণ সরবরাহে অর্থনৈতিক ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আইন শক্তিশালী করা সহ নানা ইস্যুতে হোয়াইট হাউজ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবুও যেসব বিষয়ে প্রশাসন বিপাকে পড়তে পারে, সেসব সমাধানে নীরা ট্যান্ডন উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন।”

উল্লেখ্য, নীরা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইয়েল আইন স্কুল থেকে আইন ডিগ্রী অর্জন করেন।

ইতোপূর্বে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তরের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। একই সঙ্গে, বারাক ওবামা, হিলারি ক্লিনটন এবং জো বাইডেনের নির্বাচনকালীন সময়ে ডমেস্টিক পলিসি প্রণেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন নীরা। তাছাড়া, প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের প্রশাসনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla