1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল ৮টায় - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল ৮টায়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৫৬৩ বার পড়া হয়েছে

করোনা মহামারির কারণে উন্মুক্ত স্থানের পরিবর্তে শুধুমাত্র মসজিদের অভ্যন্তরে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনাসমূহ মেনে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সকল মসজিদ কমিটিকে অনুরোধ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত শুক্রবার (১৪ মে) সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ’র পেশ ইমাম মাওলানা নূর মুহাম্মদ সিদ্দিকী।

লালদীঘি শাহী জামে মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে নগরের ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

মসজিদ কমিটিকে নামাজের পূর্বে পুরো মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা, মসজিদে কার্পেট না বিছিয়ে মুসল্লিদের জায়নামাজ নিয়ে আসার জন্য এবং বাসা থেকে ওজু করে আসার জন্য উদ্বুদ্ধ করা, আবশ্যিকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করা, ঈদের নামাজ আদায়ের সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং শিশু, অসুস্থ, বয়োবৃদ্ধ ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ ঈদ জামাতে অংশগ্রহণ না করা, করোনার সংক্রমণ রোধে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার পাশাপাশি এই মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিন এর দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামদের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla