1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ফোনালাপ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ফোনালাপ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ মে, ২০২১
  • ৫৫৬ বার পড়া হয়েছে

টেলিফোন বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভূটানের প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং। ১১ মে, মঙ্গলবার, বিদ্যমান কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই নেতা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়,  এই বৈঠকে বিশ্বে চলমান কোভিড সঙ্কট এবং তা থেকে উত্তরণে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন দুই প্রধানমন্ত্রী।

ফোনালাপে, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ভূটানের প্রধানমন্ত্রী। এর প্রেক্ষিতে ভূটানের জনগণ এবং সরকারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাশাপাশি মহামারী বিরোধী লড়াইয়ে ভূটানে সফল নেতৃত্ব প্রদান করায় ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এর ভূয়সী প্রশংসা করেন মোদী। পরবর্তীতে উক্ত বৈঠকের কথা উল্লেখ করে নিজের একাউন্ট থেকে একটি টুইটও করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এছাড়াও, পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় এবং অব্যহত যোগাযোগের বিষয়ে আলোচনা করেন তাঁরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla