1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ব্রিটিশ সাহায্য পৌঁছে দেয়ায় কাতার এয়ারওয়েজের নিকট কৃতজ্ঞতা জানালো ভারত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ব্রিটিশ সাহায্য পৌঁছে দেয়ায় কাতার এয়ারওয়েজের নিকট কৃতজ্ঞতা জানালো ভারত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৫৮৭ বার পড়া হয়েছে

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে সহযোগিতায় ইতোমধ্যে এগিয়ে এসেছে বিশ্ব সম্প্রদায়। তারই ধারাবাহিকতায় কাতার এয়ারওয়েজের মাধ্যমে ভারতকে ১৩৫০ টি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রথিতযশা “ব্রিটিশ অক্সিজেন কোম্পানী।”

সঙ্কট মুহূর্তে চালানটি প্রেরণের জন্য ব্রিটিশ কোম্পানীটিকে এবং পৌছে দেয়ায় কাতার এয়ারওয়েজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

১০ মে, সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইট বার্তায় বলেন, “যুক্তরাজ্য থেকে এই চালানটি সহজে পৌছে দেয়ার জন্য কাতার এয়ারওয়েজের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

টুইট লিঙ্ক: https://twitter.com/MEAIndia/status/1391651500028350469

অপর এক টুইটে ব্রিটিশ অক্সিজেন কোম্পানী এবং প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

টুইট লিঙ্ক: https://twitter.com/MEAIndia/status/1391618600260149250

এর আগে, গত রবিবার, ভারতে তিনটি অক্সিজেন জেনারেটর এবং এক হাজার ভেন্টিলেটর পাঠায় যুক্তরাজ্য। উক্ত সহায়তা গুলো ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মাধ্যমে বিভিন্ন হাসপাতালে পৌছে দেয়া হবে বলে জানিয়েছে ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন।

প্রসঙ্গত, করোনা সঙ্কট মোকাবেলায় এপ্রিলের শেষ দিকে ভারতে ২০০ ভেন্টিলেটর এবং ৪৯৫ টি অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছিলো যুক্তরাজ্য।

এদিকে, ভারতে সহায়তা পাঠানোর প্রেক্ষিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডমিনিক র‍্যাব বলেন, “যুক্তরাজ্য অক্সিজেন জেনারেটর এবং জীবনরক্ষা সামগ্রী উত্তর আয়ারল্যান্ড থেকে ভারতে পাঠাচ্ছে। আমরা আশা করি, কোভিড রোগীদের চিকিৎসায় উক্ত সরঞ্জামাদি উল্লেখযোগ্য সহায়তা করবে।”

ভারতের সঙ্কট মুহূর্তে বিশ্ব সম্প্রদায়ের এভাবে এগিয়ে আসা মহামারি মোকাবেলায় সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন বোদ্ধারা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla