1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে ৩০ থানার ওসি বদলি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

চট্টগ্রামে ৩০ থানার ওসি বদলি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ৩ থানা বাদে বাকী ১৩ থানা ও চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ১৭ থানারই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুলিশ হেডকোয়ার্টার পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

এতে সিএমপির ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে খুলশী থানার পরিদর্শক মো. কবিরুল ইসলাম পিবিআই, চান্দগাঁও জাহিদুল কবীর টুরিস্ট পুলিশ, কোতোয়ালীর এস এম ওবায়দুল হক ও চকবাজার মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরকে নৌ-পুলিশ, সদরঘাট থানার মোহাম্মদ ফেরদৌস জাহান ও ডবলমুরিংয়ের ফজলুল কাদের পাটোয়ারী সিআইডিতে, হালিশহর মো. কায়সার হামিদ নৌ-পুলিশ, পাহাড়তলী মোহাম্মদ কেপায়েত উল্লাহ টুরিস্ট পুলিশ, আকবরশাহ গোলম রব্বানী নৌ-পুলিশ, কর্ণফুলী মোহাম্মদ জহির হোসেন পিবিআই এবং বন্দর থানার মো. মনজুর কাদের মজুমদার, ইপিজেডের মোহাম্মদ হোছাইন ও  পাঁচলাইশ সন্তোষ কুমার চাকমাকে সিআইডিতে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, আমাদের সিএমপি ১৬ থানার মধ্যে ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ হেডকোয়ার্টারের বিভিন্ন ইউনিটের বদলি করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম জেলার ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে মোহাম্মদ সহিদুল ইসলাম পিবিআই, আবদুল্লাহ আল হারুন সিআইডি, কামাল উদ্দীন সিআইডি, মো. কবির হোসেন সিআইডি, মো. মনিরুজ্জামান পিবিআই, মীর মো. নুরুল হুদা পিবিআই, মো. কামরুজ্জামান পিবিআই, জাহিদ হোসেন টুরিস্ট পুলিশ, চন্দন কুমার চক্রবর্তী পিবিআই, মির্জা মোহাম্মদ হাঁছান সিআইডি, জসীম উদ্দীন সিআইডি, মো. আছহাব উদ্দিন সিআইডি, মোল্লা জাকির হোসেন রেলওয়ে রেঞ্জ, ওবায়দুল ইসলাম সিআইডি, তোফায়েল আহমেদ টুরিস্ট পুলিশ, মিজানুর রহমান সিআইডি ও মো. রাশেদুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছিল। পুলিশ হেডকোয়ার্টার ১৭ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটের বদলি করা হয়েছে।

 

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla