1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ন্যাশনাল ব্যাংকের পর আল-আরাফাহ্ ব্যাংক থেকেও কেডিএস গ্রুপকে বাদ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ন্যাশনাল ব্যাংকের পর আল-আরাফাহ্ ব্যাংক থেকেও কেডিএস গ্রুপকে বাদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ কেডিএস গ্রুপকে এস আলম গ্রুপের সহযোগিতায় ন্যাশনাল ব্যাংক এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান ও গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। এস আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠায় এস আলম গ্রুপের সহযোগিতায় দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ পান কেডিএস গ্রুপ।
বিষয়টি পরিস্কার হয়ে যাওয়ার পর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এস আলম গ্রুপের সাথে যোগসাজস করে ন্যাশনাল ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মনোনীত হন এস আলম পরিবারের দীর্ঘদিনের সহযোগী ও নিকটাত্মীয় কেডিএস গ্রুপের চেয়ারম্যান পিতা খলিলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক পুত্র সেলিম রহমান। ইতোপূর্বে কেডিএসের চেয়ারম্যান খলিলুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ও ৩ সেপ্টম্বও মঙ্গলবার কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমানকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এস আলম মনোনীত খলিলুর রহমানের ভাই পরিচালক আহমদুল হককেও সরানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আদেশে পর্ষদ বাতিল করা হয়, ওই আদেশে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল কেডিএস গ্রুপের সাবেক ব্যবসা সহযোগী ও আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপের হাতে। দুই শিল্পগ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হলে সিকদারের দুই পুত্র খলিলুর রহমানকে পর্ষদ থেকে বের করে দেয়। তবে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ সময়ে গত মে মাসে সিকদার গ্রুপকে সরিয়ে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে বসানো হয় চট্টগ্রামভিত্তিক কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে। তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠজন। চট্টগ্রামে তাদের বাড়িও পটিয়া উপজেলায়। এস আলম গ্রুপ ওই সময় পরিচালনা পর্ষদে নিজেদের লোকজনকে বসায় শেখ হাসিনার সরকারের প্রভাব খাটিয়ে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন খাজা শাহরিয়ার। তিনি লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। স্বতন্ত্র পরিচালকরা হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক এম আবু ইউসুফ এবং চার্টার্ড অ্যাকাউন্টেট মোহাম্মদ আশরাফুল হাছান। এস আলম গ্রুপের সাথে সর্ম্পক থাকার অভিযোগে দুটি ব্যাংক থেকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হারানোর বিষয়ে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান এ বিষয়ে কোন মন্তব্য করতে নারাজ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla