1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সোনালী ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সোনালী ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে
  রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেয় সরকার।
 বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিলেকশনে সরকারের গঠিত সার্চ কমিটির আহ্বায়ক ছিলেন।
মোহাম্মদ মুসলিম চৌধুরী রাউজানের কদলপুর ইউনিয়নের ফতেহ আলী চৌধুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম নুরুল আলম চৌধুরী ও মরহুমা খালেদা বেগমের জ্যেষ্ঠপুত্র। তিনি চট্টগ্রামের জনহিতৈষী প্রখ্যাত জমিদার মরহুম সুলতান আহমদ চৌধুরীর নাতি। মুসলিম চৌধুরীর ছোট দুই সহোদরের মধ্যে মু. মোহসিন চৌধুরী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োজিত আছেন। অপর সহোদর মোজাহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla