1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গণহত্যার বিচার হবে বাংলাদেশে - শাহাজাহান চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

গণহত্যার বিচার হবে বাংলাদেশে – শাহাজাহান চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলার আমীর মওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু ফারহান এর পরিচালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী ( সাবেক এমপি) ।
আজ সকাল ১০টায় সীতাকুণ্ড আমাতুন নুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর জনাব নুরুল আমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মু আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার নুরুস সালাম।

মহাগ্রন্থ আল কোরআন থেকে দারস পেশ করেন চট্টগ্রাম উত্তর জেলা মসজিদ মিশন সভাপতি মওলানা বোরহান উদ্দিন।

প্রধান অতিথি ওনার বক্তব্যে বলেন, বিগত আওয়ামী লীগের আমলে যে গণহত্যা চালানো হয়েছে এর বিচার বাংলাদেশে করা হবে ইনশাআল্লাহ। দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা তার বিচার ও তিনি চেয়েছেন।

উত্তর জেলা আমীর নুরুল আমিন চৌধুরী বলেন জামায়াতের রুকনদের কোরআন হাদিস ভিত্তিক জীবন পরিচালনা করে সংগঠনের প্রতি আনুগত্যের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখাতে হবে।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla