1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১০ আগস্ট শনিবার বিকাল ৩টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে অনেক প্রাণহানি ঘটে। পরে জনরোষের শিকার হয়ে প্রাণ হারান অনেক পুলিশ সদস্যা। হামলা চালানো হয় থানাগুলোতে। এর ফলে জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন। এতে করে স্থবির হয়ে পড়ে থানা-পুলিশের কার্যক্রম। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের স্বাভাবিক হতে শুরু হয়েছে মানুষের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla