1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পটিয়া পৌরসভাকে  আধুনিক স্মার্ট নগরীতে পরিণত করা হবে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পটিয়া পৌরসভাকে  আধুনিক স্মার্ট নগরীতে পরিণত করা হবে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

বাজেট ঘোষণাকালে পৌর মেয়র

পটিয়া পৌরসভার ২০২৪–২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেয়র আইয়ুব বাবুল ১৬০ কোটি ২৭ লক্ষা ৮৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।

এর মধ্যে রাজস্ব বাজেট রাজস্ব বাজেট ২৩ কোটি ২ লক্ষ এবং উন্নয়ন বাজেট ধরা হয় ১৩৭ কোটি ২৫ লক্ষ। বাজেটে পটিয়া পৌরসভা ভবনের পশ্চিম পাশে অত্যাধুনিক অফিস কাম বাণিজ্যিক ভবন, ইন্দ্রপোল ও বাস টার্মিনাল গোল চত্বরে নান্দনিক ফোয়ারা নির্মাণ, পৌর এলাকা সম্প্রসারণ, পুরাতন থানা হাটে বহুতল বিশিষ্ট কিচেন মার্কেট নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি ক্রয় ডাম্পিং স্টেশন, আধুনিক ওয়ার্কশপ নির্মাণ, পৌর এলাকায় বিভিন্ন স্থানে যাত্রী ছাউনি নির্মাণ, জনসমাগম স্থলে সুপেয় পানির ব্যবস্থা ও গণশৌচাগার নির্মাণ, জলবায়ু প্রকল্পের আওতায় পৌর এলাকায় সোলার লাইন স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়।

বাজেট ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কাদের, কাউন্সিলর রূপক কুমার সেন, গোফরান রানা, শেখ সাইফুল ইসলাম, শফিউল আলম, জসীম উদ্দিন, সরওয়ার কামার রাজীব, গিয়াস উদ্দীন আজাদ, বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াসমিন আকতার চৌধুরী।

পৌরসভার প্রধান নির্বাহী নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান, হিসাব রক্ষক হারুনুর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া। এসময় মেয়র আইয়ুুুব বাবুল পটিয়া পৌরসভাকে একটি উন্নত আধুনিক এবং স্মার্ট নগরীতে পরিণত করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla