1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁর পত্নীতলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নজিপুর পৌরসভা জয়ী  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

নওগাঁর পত্নীতলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নজিপুর পৌরসভা জয়ী 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে
আলহাজ্ব বুলবুল চৌধুরী
নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ বালক অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সমাপনি খেলায় ট্রাইবেকারে
নজিপুর পৌর সভা বিজয়ী হয়েছে ।
পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর শেখ রাসেল ষ্টেডিয়ামে শনিবার বিকেলে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নওগাঁ-২ এর সাংসদ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, সাবিনা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবগ, সূধীজন প্রমূখ।
উক্ত ফাইনাল খেলায় নজিপুর পৌর সভা একাদশ নজিপুর ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারের মাধ্যমে ৭ – ৬ গোলে পরাজিত করে বিজয়ী হয়। টুর্নামেন্টে নজিপুর পৌরসভাসহ ১১ ইউপির সর্বমোট ১২টি দল অংশ গ্রহণ করে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla