1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৩ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজ করেছি - এটিএম পেয়ারুল ইসলাম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

৩ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজ করেছি – এটিএম পেয়ারুল ইসলাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনপ্রতিনিধিদেরকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নের বিষয়টি আজ সারাবিশ্বে স্বীকৃত। কারণ, জনপ্রতিনিধিরা সকল বিষয়ে জনগণকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত গ্রহণ করে। এসব সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়বর্ধন এবং যৌক্তিক ব্যয় নিবারণ করা হয়। যা প্রতিষ্ঠানের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে। ৫জুলাই শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা পরিষদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন। মন্ত্রী তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদকে সক্ষমতা বাড়াতে হবে। আর্থিকভাবে সক্ষম হলে জেলা পরিষদের সদস্যদের বেতন বৃদ্ধি নিয়ে যে দাবি জানানো হয়েছে তা পূরণ করা সম্ভব।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই ৩ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজ করেছি। আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছি। জেলা পরিষদের আওতাধীন অনেক জমি বেদখল পড়ে আছে। এসব জমি উদ্ধারের বিষয়ে এবং জেলা পরিষদের সক্ষমতা বৃদ্ধি করতে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগেরও দাবি জানান।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জেলা পরিষদ প্রাচীনতম প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন পরিচর্যার অভাবে এটি স্থিমিত হয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটিকে গতিশীল করেছেন। জেলা পরিষদের আইন ও বিধি বিধান পর্যালোচনা সাপেক্ষে ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল, উপজেলা পরিষদ রাউজানের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরীসহ জেলা পরিষদ চট্টগ্রামের সদস্যবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla